ঢাকার শাহবাগের ঐতিহ্যবাহী আজিজ সুপার মার্কেট তার বহু বছরের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আড্ডার প্রাণচাঞ্চল্য হারিয়েছে। তরুণ লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের অনুপস্থিতিতে বই কেন্দ্রিক সেই চেনা আড্ডা আর আগের মুখগুলো আজ অনেকটাই স্মৃতির পাতায় বন্দি।